রামপুর সমবায় সমিতি ব্যানার
whatsapp image 2026 09 09 at 6.39.15 pm
জরুরি ঘোষনা
  • এতদ্বারা রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ লিঃ-এর সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির স্বচ্ছতা নিশ্চিতকরণ, ডিজিটাল ডেটাবেজ তৈরি, বকেয়া অডিট কার্যক্রম সম্পাদন এবং সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ ইং-সহ উল্লেখিত বিষয়াদি আইনি প্রক্রিয়ায় সম্পাদন করা একান্ত প্রয়োজন। এই বৃহৎ কার্যক্রমসমূহ সফলভাবে সম্পন্ন করতে সকল সদস্যবৃন্দের মূল্যবান মতামত ও সহযোগিতা একান্ত কাম্য।

আমাদের সেবা সমূহ

 কৃষি ও ভূমি সংক্রান্ত সেবা: সমিতির আওতাধীন এবং সরকার থেকে প্রাপ্ত খাস জমি লবণের মাঠ প্রকৃত ভূমিহীন ও প্রান্তিক চাষী সদস্যদের মাঝে আইনি প্রক্রিয়ায় চাষাবাদের জন্য সুষ্ঠুভাবে বরাদ্দ দেওয়া।  সেচ ও আধুনিক কৃষি সহায়তা: শুষ্ক মৌসুমে ধান ও অন্যান্য ফসল চাষের জন্য আধুনিক সেচ সুবিধা নিশ্চিত করা এবং উন্নত মানের বীজ, সার ও কীটনাশক সংগ্রহে সদস্যদের সহায়তা করা।

জরুরি চিকিৎসা সহায়তাগুরুতর অসুস্থতায় অনুদান: কোনো সদস্য বা তাঁদের পরিবারের ওপর নির্ভরশীল কেউ মারাত্মক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসা খরচ বহনের জন্য অফেরতযোগ্য আর্থিক অনুদান প্রদান।

দুর্ঘটনাজনিত তাৎক্ষণিক সাহায্য: মাঠ পর্যায়ে কৃষি, লবণ চাষের সময় কোনো সদস্য বড় ধরনের দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি সহায়তা।

বিরোধ নিষ্পত্তি ও আইনি সহায়তা: সমিতির জমি বা ঘের সংক্রান্ত যেকোনো অভ্যন্তরীণ সীমানা বিরোধ বা সমস্যা স্থানীয় সমবায় আইনের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা।

প্রাকৃতিক দুর্যোগ ও আপদকালীন সহযোগীতা: জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগে পাশে থাকা: উপকূলীয় অঞ্চল হিসেবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সমবায়ীদের পুনর্বাসন এবং ঘরবাড়ি মেরামতের জন্য বিশেষ আর্থিক সাহায্য প্রদান |

দাফন-কাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান: সমিতির কোনো সম্মানিত সদস্য মৃত্যুবরণ করলে তাঁর দাফন-কাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য তাৎক্ষণিকভাবে উনার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান ।

ডিজিটাল প্রোফাইল ও স্মার্ট সদস্য সেবা: সমিতির সকল সদস্যের অধিকার সুনিশ্চিত করতে এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখতে বর্তমানে ফিঙ্গারপ্রিন্টসহ ডিজিটাল প্রোফাইল হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।

স্মার্ট সেবা: ভবিষ্যতে সদস্যদের লভ্যাংশ, নোটিশ এবং অন্যান্য সেবাসমূহ ডিজিটাল ট্র্যাকিং ও অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা হচ্ছে।

Scroll to Top