জরুরি ঘোষনা
- এতদ্বারা রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ লিঃ-এর সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির স্বচ্ছতা নিশ্চিতকরণ, ডিজিটাল ডেটাবেজ তৈরি, বকেয়া অডিট কার্যক্রম সম্পাদন এবং সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ ইং-সহ উল্লেখিত বিষয়াদি আইনি প্রক্রিয়ায় সম্পাদন করা একান্ত প্রয়োজন। এই বৃহৎ কার্যক্রমসমূহ সফলভাবে সম্পন্ন করতে সকল সদস্যবৃন্দের মূল্যবান মতামত ও সহযোগিতা একান্ত কাম্য।
